ইব্রাহীম নিরব
একজন কবি, একজন ভাবুক, একজন স্বপ্নদ্রষ্টা
সচেতন দেশ গড়তে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম করে থাকেন
শৈশব থেকে
ইব্রাহীম নিরব এর জন্ম ২০০১ ঈসায়ী সনের ১২ নভেম্বর। তিনি একজন বাংলাদেশি কবি, অ্যাক্টিভিস্ট, সমালোচক, সাংবাদিক ও ছাত্রনেতা। বঙ্গের প্রাচীন রাজধানী বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জ জেলার কলমা ইউনিয়নে জন্মগ্রহণ করেন, তিনি তার শৈশব ও কৈশোর কাটিয়েছেন গ্রাম এবং পুরান ঢাকার লালবাগ উভয় স্থানেই। এই মিশ্র অভিজ্ঞতা তার মধ্যে গ্রামীণ সংগ্রাম ও শহুরে বাস্তবতার গভীর উপলব্ধি তৈরি করেছে। তার বাবা সুলতান হাওলাদার (বয়াতী) এবং মা ময়না আক্তার নিপা তাকে দৃঢ়তা ও সহানুভূতির মূল্যবোধে বড় করেছেন।
নামের আদ্যোপান্ত
জন্মগ্রহণের পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে নামকরণ করতে নিয়ে গেলে তিনি রাখেন ইব্রাহীম। তিনি ছোটবেলায় খুবই চুপচাপ স্বভাবের ছিলেন। কান্নাকাটি ও কাউকে বিরক্ত করা একদমই পছন্দ করতেন না। নিজের ভাগ্নের এমন নম্রতা দেখে খালামণি নাম দেন নিরব। নানাবাড়ির সবাই তাকে এই নামেই ডাকে। এছাড়াও আরও একটি ডাকনাম রয়েছে রতন, যা উনার বড় ফুফু রেখেছিলেন। লেখালেখির ক্ষেত্রে সহজবোধ্যতা ও সার্বজনীনভাবে সমাদৃত হওয়ার জন্য বংশপদবী পরিহার করে ইব্রাহীম নিরব বেছে নেন।
শিক্ষাজীবন
তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল তৎকালীন লালবাগ থানাধীন অন্যতম সেরা বিদ্যাপীঠ হাজী ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, যেখানে তিনি চতুর্থ শ্রেণীতে ভর্তি হন। আর লেখালেখির হাতেখড়ি হয়েছিল বাসায় মায়ের কাছে। ২০১২ সালে তিনি কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণী পাশ করেন। এরপর নিম্নমাধ্যমিক পড়ার জন্য তিনি নিউ ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ২০১৫ সালে তিনি নানির কাছে গ্রামে চলে যান এবং সেখানকার স্থানীয় ইতিহাসখ্যাত কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। ২০১৮ সালে পুরো প্রতিষ্ঠানে প্রথম স্থান অধিকার করে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন। উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য তিনি আবার ঢাকায় পরিবারের কাছে ফিরে আসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। কিন্তু যাতায়াত সমস্যার কারণে তিনি ট্রান্সফার হয়ে হাজারীবাগ সরকারি কলেজে চলে যান এবং সেখান থেকেই কৃতিত্বের সহিত উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।<
বর্তমানে তিনি পুরান ঢাকায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে অর্থনীতি নিয়ে স্নাতক পড়ছেন।
আমার প্রকাশনা
দ্য বাস্টার্ড উন্নয়ন
প্রকাশকাল: ২০২৩
এই বইটি আওয়ামী দুঃশাসনের তথাকথিত উন্নয়নের ভেতরের ভণ্ডামি তুলে ধরে।
আন্দোলন ও আমার ভূমিকা
ছাত্র আন্দোলন
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন।
রাজনৈতিক দমন
২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনে অংশগ্রহণের সময় তাকে গুম করা হয় এবং দুইদিন শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে দেশব্যাপী #FreeIbrahimNirob প্রচারণা শুরু হয়।
সাংগঠনিক কাজ
তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বই আন্দোলন বাংলাদেশ, স্টপ রেপ ক্যাম্পেইন, বইবন্ধু, বিলিভার'স বিডি এবং সাহিত্যপিডিয়া-এর মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
গ্যালারি
“কবিতা হাজারো জীবনের গল্প বলে।”
- ইব্রাহীম নিরব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন